ওরসকে কেন্দ্র করে রাতভর গাঁজার আসর!
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শাহ মফিজ উদ্দিন (র:) এর মাজারে ওরসকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতভর গাঁজার আসর বসানো হয়। এসব আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা গাঁজা সেবনে মেতে উঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওযায় ভিডিওতে গাঁজা ও নৃত্যের দৃশ্য দেখা যায়। প্রকাশ্যে রাতে গাঁজা সেবন চললেও পুলিশ প্রশাসন নির্বিকার ছিল।
অভিযোগ উঠেছে পুলিশকে ম্যানেজ করে নাচ ও গাঁজার আসর বসায় ওরস কমিটি।
১২ মার্চ বৃহস্পতিবার শাহ মফিজ উদ্দিন (মফিজ শাহ) মাজারে বার্ষিক ওরস মাহফিল অনুষ্টিত হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় কমলগঞ্জ উপজেলার শমশেনরনগর এলাকায় অবস্থিত শাহ মফিজ উদ্দিন (র:) এর দুইদিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক গত বৃহস্পতিবার শুরু হয়। স্থানীয় আয়োজকরা বার্ষিক ওরসে কোন ধরনের মাইক, গান-বাজনা নিষিদ্ধ ঘোষনা করলেও ওরসের দিন দেখা যায় মাজারের বিভিন্ন পাশে গানের কাফেলা বসানো হয়। সেই কাফেলায় চলে নারী পুরুষের নৃত্য। পাশাপাশি বসানো হয় গাঁজার আসর। চারদিকে মাদক সেবনকারীরা বসা আর মহিলা গান গাইছে। গান শুনে গাঁজা সেবন করছে মাদক সেবীরা। ৩/৪টি কাফেলায় প্রকাশ্যে গাজাঁর আসর বসানো হয়। কাফেলাগুলোতে মানুষের ভিড় জমে। উঠতি বয়সের যুবকরাও গাঁজার সেবন করতে দেখা যায়। রাতভর চলে গাঁজার আসর। মাদকের আড্ডা বসলেও স্থানীয় পুলিশ কোন ভূমিকা পালন করতে দেখা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশকে ম্যানেজ করে মাজার কমিটির কতিপয় প্রভাবশালীরা এসব গাঁজার আসর বসিয়েছেন।
এ ব্যাপারে মফিজ শাহ ওরস কমিটির সভাপতি ইউনুস মিয়ার সাথে মুঠুফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, আসলে ওরসের মাঝে কিছু গাঁজা সেবনকারী লোক থাকতে পারে। পুলিশ আইন শৃংখলা রক্ষায় ব্যস্ত ছিল। বিশাল ওরস আমাদের দেখলভাল করতে কষ্ট হয়। হয়তো মাজারের পাশে বসেছিল। পুলিশের নজরে বিষয়টি আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হতো।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed