তামাবিলে ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা
গোয়াইনঘাট প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল চেকপোস্ট ইমিগ্রেশনে পর্যটকদের পাশাপাশি এবার ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) থেকে তামাবিল স্থলবন্দরে আগত সবক’টি ভারতীয় ট্রাকের চালকদের স্বাস্থ্য পরীক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিনই ভারত থেকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কয়লা ও পাথরবোঝাই ট্রাক। এসব ট্রাকের চালকরা ভারতের বাসিন্দা। তারা ভুটান এবং নেপালেও যাতায়াত করে থাকেন। এ কারণে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’
সংশ্লিষ্টরা জানান, হ্যান্ডহেল্ড’ থার্মোমিটারের মাধ্যমে ট্রাকচালকদের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সাধারণ যাত্রীদেরও স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। তামাবিল স্থলবন্দরে স্বাস্থ্যপরীক্ষার জন্য আগে দু’জন নিয়োজিত থাকলেও এখন লোকবল বাড়িয়ে চারজন করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed