Main Menu

গাজীপুরে পোশাক কারখানা শ্রমিকদের বিক্ষোভ

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কোনাবাড়ি বিসিক এলাকার ফ্রেন্ডস নীট ওয়ার লিমিটেড পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেয়ায় শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচী পালন করে।

কোনাবাড়ি বিসিক এলাকার ফ্রেন্ডস নীট ওয়ার লিমিটেড নামে কারখানা কর্তৃপক্ষ গত এক সপ্তাহ যাবৎ শ্রমিকদের কোন কিছু না জানিয়ে কারখানাটির উৎপাদন কার্যাক্রম বন্ধ করে দেয়।

প্রতিদিন শ্রমিকরা কারখানায় আসলেও কর্তৃপক্ষের কোন খোঁজ না পেয়ে শ্রমিকরা আন্দোলনে নামে । শ্রমিকদের দাবী এক মাসের বকেয়া বেতন এবং শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে।

এ ব্যাপারে কোনাবাড়ি থানার উপ-পরির্দশক (এসআই) মঞ্জরুল ইসলাম জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে মালিক পক্ষের সাথে যোগাযোগ করে শ্রমিকদের পাওনা পরিশোধের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed