Main Menu

কদমতলী থেকে ১২ জুয়াড়ি আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বালুরমাঠ এলাকা থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় সেখান থেকে একটি জুয়ার বোর্ড, নগদ ৯ হাজার ৪৩৫ টাকাসহ বিভিন্ন জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- জয়নাল আহমেদ (২২), আব্দুল কাদির (১৯), শিপন (২২), নিজাম (৩৮), হোসেন আহমেদ (২৩), রাজু আহম্মেদ (২২), হাছান (১৮), তসকির হোসেন জসিম (২৬), মিলন মিয়া (৫০), বকুল (৬২), হায়দার (৩৮) ও মজিদ (৪০)।

উদ্ধারকৃত আলামতসহ তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

Share





Related News

Comments are Closed