ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে ব্যাপক মুসলিম হত্যা উচ্ছেদ ও মাজার-মসজিদ-বাড়ীতে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সিলেট জেলার আহবায়ক ডা. শাহনেওয়াজ।
সিলেট জেলা শাখার সদস্য সচিব ইফতেখার হোসাঈন এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার মুরাদ আলম, বদিউল আলম, যুগ্ম আহবায়ক হীরন লাল শিকদার ও ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, অর্থ সচিব আশরাফুল ইসলাম, সদস্য সিরাজুল ইসলাম, আমানউল্লাহ রবিন, বিউটি আক্তার লিলি, নাসরিন আক্তার ও সুইটি আক্তার মিলি প্রমূখ।
মানববন্ধন সমাবেশে বক্তাগণ বলেন, একক ধর্মের নামে বা একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি রাষ্ট্র মানবতার বিরুদ্ধে সর্বনিকৃষ্ট অপরাধ। তাঁরা বলেন, জীবন স্রষ্টার যা কেউ হরণ করতে পারে না, কোন রাষ্ট্র এক ধর্ম এক জাতির নয়, রাষ্ট্র ও দুনিয়া এবং সম্পদ সব মানুষের।
বক্তাগণ বলেন, মহান রাসুলের নির্দেশিত জীবনের মালিক একমাত্র স্রষ্টা, কেউ কাউকে খুন করতে পারে না। তাঁরা বলেন, গোষ্ঠীবাদি খুনি সা¤প্রদায়িক হিংস্র পাশবিক অপরাজনীতি বর্জন করে সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি করতে হবে। বক্তাগণ সব মানুষের নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed