বিশ্ব কিডনি দিবসে সিলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার ফ্রি মেডিকেল ক্যাম্প,শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে (শুক্রবার বাদে) ১৫ মার্চ রবিবার পর্যন্ত।
“সুস্থ কিডনি, সর্বত্র সবার জন্য- রোগ নির্ণয় ও প্রতিরোধ” শীর্ষক এ প্রতিপাদ্য নিয়ে এবার ১২ মার্চ বুধবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের শাহজালাল উপশহরস্থ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন সিলেট-এর ট্রেজারার ও পরিচালক জুবায়ের আহমদ চৌধুরী, কিডনী ফাউন্ডেশন সিলেট-এর ট্রাস্ট্রি বোর্ড-এর সদস্য ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ডাইরেক্টর ডা: কাজী মুশফিক আহমেদ, ডা. নাজমুস সাকিব, কিডনী ফাউন্ডেশন সিলেট-এর প্রধান নির্বাহী ও পরিচালক ফরিদা নাসরীন, ডা. জাকির হোসেন তপু, ডা. মো: আলী ইমাম ও ডা. গোলাম কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, ওবায়েদ বিন বাছিত সুমন, ম্যানেজার মো: আতিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান ও হুমায়ুন কবীর প্রমুখ।
বক্তারা বলেন, যাদের ডায়াবেটিকস রোগ ও প্রেসার রোগ রয়েছে তাদেরকে নিয়মিত কিডনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা জরুরি প্রয়োজন। তাঁরা বলেন, শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে সুষ্ঠু চিকিৎসা নিলে রোগী স্বল্প দিনেই ভালো হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাতে কোনো রকম ঝুঁকি বা আতংকিত হওয়ার কারণ থাকে না। এজন্য প্রত্যেক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবন চালানো অবশ্যই প্রয়োজন। এতে সুন্দর জীবন বাঁচবে অনায়াসে।
বৃহস্পতিবার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর উদ্যোগে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে বিনামূল্যে উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিকস ও কিডনি রোগ শনাক্তকরণ (স্ক্রীনিং) করা হয়। আগামী ১৪ ও ১৫ মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিতে আগ্রহীদের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, শাহজালাল উপশহর, সিলেট-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় সিলেট শহরতলীর ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাজির গাঁওস্থ স্থানে ২ বিঘা জায়গায় ১০০ কোটি টাকা ব্যায়ে ১০ তলা বিশিষ্ঠ ১১০ শয্যার সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ইতিমধ্যে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল-এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ২০২২ সালে হাসপাতালটি শুভ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed