সিলেটে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ এই লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার এস.আই শাহিন আহমদ।
সোমবার দুপুরে হুমায়ুন রশীদ চত্বরে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মৃতদেহটি সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫৫ বছর।
পুলিশের প্রাথমিক ধারণা- নিহত ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্ত শেষে পুলিশ বিষয়টি নিশ্চিত করবে বলে জানা গেছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed