কমলগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে আহত ৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লেগে প্রাইভেট কারের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে এক নারীসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে দু’জন মিলে প্রাইভেট কারের চালককে সাথে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন। প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) খেলার মাঠ প্রদক্ষিণ করে এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এ ঘটনায় দুই নারীসহ কারের চালকও আহত হয়েছেন। তখন তাদেরকে আহত অবস্থায় স্থানীয় সংবাদকর্মী মো. সালাহ্উদ্দিন ও হৃদয় ইসলামসহ স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকাজনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসরিন জাহান প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে দূর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed