মুজিববর্ষে সিলেটে আ.লীগের ২০ দিনের কর্মসূচী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ থেকে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পর্যন্ত টানা ২০ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়াও মুজিব বর্ষে বছরব্যাপি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচী পালন করবে।
‘‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’’ শীর্ষক প্রতিপাদ্যে ২০ দিনব্যাপি মুজিববর্ষের প্রথম পর্বের বিভিন্ন কর্মসূচি পালিত হবে নগরীর রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের বহিরাঙ্গনে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মুজিববর্ষের কর্মসূচী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাছির উদ্দিন খান বলেন, ৭ই মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েতের মধ্য দিয়ে মঞ্চ থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচারিত হবে বেলা ২টা ৪৫মিনিটে। এরই মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ২০ দিনব্যাপি কর্মসূচির শুভ সূচনা ঘটবে বঙ্গবন্ধুর নানা ঐতিহাসিক স্মৃতি বিজড়িত সিলেটে।
তিনি জানান, উৎসব থিম- ‘নব প্রজন্মের নব চেতনায় বঙ্গবন্ধু’। সমগ্র অনুষ্ঠানস্থল, অনুষ্ঠান পরিকল্পনা, পরিবেশনা প্রচার-প্রচারণা, ডকুমেন্টেশন সব কিছুতেই এই ভাবনাটি ফুটে উঠবে এবং প্রধান্য পাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭১ সালের ৭ই মার্চ বিকেল চারটায় রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণ প্রদানেররক্ষণটি সিলেট স্টেডিয়ামে অনুরুপ মঞ্চ তৈরি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করা হবে। মঞ্চে ১০জন শিশু কিশোরকে মুজিবকোট পরিয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়ে দাঁড় করানো হবে, দর্শক সারিতেও শিশু-কিশোররা থাকবে। ‘৭ই মার্চ রেসকোর্সে আমিও ছিলাম’ ৭মার্চ বঙ্গবন্ধুর ভাষণের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা ও সম্মাননা প্রদান করা হবে। প্রতিদিন সন্ধ্যায় একটি নির্দিষ্ট ডিজাইন করা মঞ্চে দুই বা ততোধিক শিশু-কিশোরদের দিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর অংশ বিশেষ পাঠ ও ক্ষণগণনা করে আসন্ন উদযাপনের ঘোষণা দেয়া হবে। প্রতিদিন সংগীতানুষ্ঠান পরিবেশিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা, ঘোষনা, বর্ণাঢ্য উদ্বোধনী নৃত্য, র্যালী- বঙ্গবন্ধুর বাণী/উক্তি দিয়ে প্লে-কার্ড ফেষ্টুন ও সাজসজ্জাসহ আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা। একশত জন চিত্রশিল্পীর সমন্বয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অংকন। ‘সিলেটে বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মান ও প্রদর্শন, শতকণ্ঠে বঙ্গবন্ধুর গান (শিশু কিশোরসহ), নৃত্যালেখ্য ও সমবেতনৃত্য, স্বাধীনবাংলার বেতারের গান, বাউল গান ও আবহমান বাংলার গান, হাই স্কুল সমূহের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজিটাল বাংলাদেশ ভাবনা নিয়ে আইটি কুইজ প্রতিযোগিতা যা একটি বহুমাত্রিক অ্যাপ নির্মাণের মাধ্যমে অনুষ্ঠিত হবে, সিলেট তথা সমগ্রদেশ থেকে ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিতে পারবে, এতে জনগনের ভোটিং পদ্ধতি থাকবে, বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।
তিনি আরো জানান, মুক্তিযুদ্ধের গল্প বলা, অনুষ্ঠান মঞ্চে এবং হাই স্কুল সমূহে মুক্তিযুদ্ধাদের মুখে নবপ্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শোনানো হবে। ‘আমার বঙ্গবন্ধু’ আমার বাংলাদেশ’- শীর্ষক ছাত্র-ছাত্রীদের এক মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতা এবং ডকুমেন্টেশন, মুুজিববর্ষ ও সিলেটের উৎসবের ¯শ্লোগান সম্বলিত ক্যাপ ও টি-শার্ট (বিতরণ ও বিক্রয়ের জন্য), এতিম ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা, স্বাস্থ্য সেবা, রক্তদান কর্মসূচী, চক্ষু শিবির, সিলেটে গ্রহনযোগ্য মুজিব অনুসারি ব্যক্তিবর্গকে নিয়ে একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠান পরিচালনা করা। এছাড়া বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে করা হবে ‘নবপ্রজন্মের বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার হবে চারটি। তা হলো- ১. সিলেটে বঙ্গবন্ধু, ২. সিলেটে গণভোট ও বঙ্গবন্ধু, ৩. সিলেটের প্রবাসী ও বঙ্গবন্ধুর নেতৃত্ব, ৪. বঙ্গবন্ধুর সান্নিধ্যে সিলেটের নেতৃত্ব।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এর আয়োজনে ‘‘মুজিববর্ষ’’ এর ২০ দিন ব্যাপী কর্মসূচি: ৭ মার্চ শনিবার : কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ৮ মার্চ রবিবার : সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, ৯ মার্চ সোমবার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ১০ মার্চ মঙ্গলবার: দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ১১ মার্চ বুধবার: স্বাধীনতা চিকিৎসা পরিষদ, সিলেট, ১২ মার্চ বৃহস্পতিবার : শিক্ষক সমিতি (হাই স্কুল ও কলেজ), ১৩ মার্চ শুক্রবার: সম্প্রীতি ও সংহতি (ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে), ১৪ মার্চ শনিবার: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন এন্ড মিডওয়াইফারী, সিলেট, ১৫ মার্চ রবিবার: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ১৬ মার্চ সোমবার: মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ও মহানগর, ১৭ মার্চ মঙ্গলবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ১৮ মার্চ বুধবার: কমন প্রোগ্রাম সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ১৯ মার্চ বৃহস্পতিবার: সিলেট জেলা ও মহানগর যুব লীগ, ২০ মার্চ শুক্রবার: সিলেট জেলা ও মহানগর শ্রমিক লীগ, ২১ মার্চ শনিবার: সিলেট জেলা ও মহানগর তাঁতী লীগ, ২২ মার্চ রবিবার: সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ২৩ মার্চ সোমবার: সিলেট জেলা ও মহানগর কৃষক লীগ, ২৪ মার্চ মঙ্গলবার: সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ, ২৫ মার্চ বুধবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ), ২৬ মার্চ বৃহস্পতিবার: কমন প্রোগ্রাম (সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ)।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed