দিল্লী ইস্যুতে সিলেটে ইসলামী দলের বিক্ষোভ ৬ মার্চ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন সিএএর’র প্রতিবাদ করায় দেশটির রাজধানীতে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেটের সমমনা ইসলামী দল।
মঙ্গলবার (৩ মার্চ) বাদ মাগরিব নগরীর বন্দরবাজারস্থ জমিয়তের কার্যালয়ে সিলেটের সমমনা ইসলামী দলের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আগামী ৬ মার্চ শুক্রবার বাদ জুমআ সমমনা ইসলামী দলগুলোর মিছিল নগরীর বিভিন্ন স্পট থেকে সিলেট কোর্ট পয়েন্টে এসে জমায়েত হবে। সেখানে সমাবেশ শেষে সমমনা ইসলামী দল সিলেটের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা খয়রুল হোসেন, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক, জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, জেলার সহ সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সামসুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান শিহাব, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি মাওলানা ফয়জুল হক জালালাবাদী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা প্রিন্সিপাল নাসির উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগরীর সহ সাধারণ সম্পাদক আব্দুল গফফার, জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিলাহ জালালী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম ক্বাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা ছানা উলাহ, জেলার প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাহবুবুল হক, প্রচার ও অফিস সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান শিকদার, নেজামে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা নওফল আহমদ, জেলা সভাপতি ক্বারী মাওলানা আবু ইউসুফ চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রহমানী, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুস সামাদ, সোবহানীঘাট মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ সগীর, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, হাফিজ কবির আহমদ, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজ, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লোকমান হাকিম, ছাত্রনেতা শাহিদ হাতিমী, হাফিজ ফয়েজ উদ্দিন প্রমুখ।
বৈঠকে আগামী শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed