সিলেটে আবাসিক হোটেলে আগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের লালবাজারে ‘হোটেল লাভলী’ নামে পাঁচতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ছাদে টিনসেডে নির্মিত অংশে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা বলছেন, ওই ভবনের উপরের টিনসেডের এ অংশে কর্মচারীরা থাকতেন। আকষ্মিক আগুন লাগায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পাশের বিভিন্ন হোটেলের আবাসিক বোর্ডাররাও নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিস বলছে, আগুনে উপরের টিনসেডের সবকটি ঘর পুড়ে গেছে। হোটেলটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। ভবনের বেসমেন্টে আউট গোয়িং কোনো সিঁড়ি নেই। একটি সিঁড়ি সরাসরি ভবনের ওপরে উঠে গেছে, কোনো ফায়ার ডোরও ছিল না। এ কারণে পাশের ভবনগুলো থেকেই পানি নিয়ন্ত্রণে আনার কাজ করতে হয়েছে তাদের।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed