কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী বের হয়। র্যলিী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, শিক্ষক অজিত কুমার সিংহ প্রমুখ। অনুষ্টানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গত ২০১৯ সালে কমলগঞ্জ উপজেলার ভোটার হালনাগাদ কার্যক্রমে মোট ১ লাখ ৯১ হাজার ৫ শত ৮৭ জন ভোটারকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার ৮শত ৪৯ জন ও নারী ৯৫ হাজার ৭ শত ৩৮ জন।
অনুষ্টান শেষে ভোটার তালিকার কাজে নিযুক্ত ২২ জন মাঠ পরিদর্শকের মাঝে ১ লাখ ২৪ হাজার ৭ শত ৫২ টাকার চেক বিতরণ করেন অতিথিরা।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed