Main Menu

দিল্লিতে সংঘর্ষে নিহত বেড়ে ২৭, মোদীর টুইট

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে টুইট করেছেন দেশিটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Manual5 Ad Code

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি আমার দিল্লির ভাই-বোনদের কাছে অনুরোধ করছি তারা যেনো শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন।’

এদিকে সংঘর্ষে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে; আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একশ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রয়ারী) ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে সিএএ’কে কেন্দ্র করে আইনটির সমর্থক ও বিরোধীদের মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ২৭ জন নিহত হয়। এছাড়া সংঘর্ষে অন্তত দু’শ লোক আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে সফরে আসার পরপরই দেশটির রাজধানীতে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে উত্তর-পূর্ব দিল্লির ১০টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দিল্লির যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

Manual7 Ad Code

দিল্লি পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ১৮টি এফআইআর দাখিল করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একশ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

এদিকে সংঘর্ষের ঘটনায় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। সোমবার নয়াদিল্লিতে দলটির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code