ওসমানীনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ টাকা জরিমানা করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা আক্তার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তাজপুর কদমতলাস্থ শাকিল মেডিকেলকে ১০ হাজার টাকা ও ভোক্তা অধিকার ২০০৯ আইনে স্বাদ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সাথে ছিলেন ওসমানীনগর থানার এসআই আমিরুল ইসলাম শিকদার।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জরিমানার কথা নিশ্চিত করেছেন।
« মার্চেই চালু হচ্ছে তাহিরপুর বর্ডার হাট (Previous News)
(Next News) করোনাভাইরাসে ইরানে ৫০ জনের মৃত্যু »
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed