মার্চেই চালু হচ্ছে তাহিরপুর বর্ডার হাট
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদে নির্মাণাধীন বর্ডার হাট মার্চের প্রথম সপ্তাহে চালু হবে।
বর্ডার হাটের অগ্রগতি পরিদর্শনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লাউড়েরগড় সায়দাবাদে এসেছিলেন, সুনামঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যার্নাজী, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. বাবুল আখতার, সুনামগঞ্জ আবগারী ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. আব্দুর রহিম, বাদাঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আহমদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার সুবেদার মো. হাবিবুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম জানিয়েছেন, আশা করি মার্চের প্রথম সপ্তাহেই তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সায়দাবাদ এলাকায় বর্ডার হাট চালু হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed