গাজীপুরে বাস চাপায় যুবক নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহনগরীর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রয়ারী) সকালে এ ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান নওগাঁর ধামুরহাট থানার মঙ্গলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
গাজীপুর সদর থানার এসআই মো. জিন্নত আলী জিন্নাহ জানান, সুফিয়ান দক্ষিণ সালনা এলাকার সানোয়ারের বাসায় ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রীর কাজ করতেন। সোমবার ভোরে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের সালনা রেলওভার ব্রীজের ওপর পশ্চিম পাশ থেকে পূর্বপাশে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed