ইবির’ বইমেলায় ১৬ ইবিয়ানের নতুন বই
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা-২০২০ এ ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারীসহ ১১ শিক্ষক ও ৫ শিক্ষার্থীর মোট ২৫টি নতুন বই বের হয়েছে। বইগুলো একুশে গ্রন্থমেলা ও ক্যাম্পাসে আয়োজিত ৩দিন ব্যাপী বই মেলার বিভিন্ন স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। গতবারের বইমেলায় ৭ শিক্ষার্থীর বই বের হয়েছিল।
জানা গেছে, গত মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলায় ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী’র লেখা ছোটগল্প সংকলন ‘নাইনটিন সেভেনটি ওয়ান’র মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী। ড. রাশিদ আসকারী তার বই সম্পর্কে সাংবাদিকদের বলেন, “যদিও এর আগে নয়াদিল্লি থেকে বইটি প্রকাশিত হয়েছিল। তবে বাংলা ভাষাভাষী পাঠকদের পড়ার সুবিধার্থে আগামী প্রকাশনী থেকে এবার বইটির বাংলা সংস্করণ বের করা হয়েছে। বইমেলায় লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. নাসিম বানুর ‘প্লানিং, মনিটরিং এন্ড ইভাল্যুয়েশন ইন বাংলাদেশ’, প্রফেসর মো: গিয়াস উদ্দিনের ‘স্বর্গীয় প্রযুক্তি’, ড. মুন্সি মুর্তজা আলীর ‘তবু তো ফাগুন আসে’ ও ‘চৈতন্য’ নামে দুটি কাব্যগ্রন্থ বের হয়েছে।
এছাড়াও বইমেলায় অন্যান্য শিক্ষকদের মধ্যে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমানের ‘মক্কার মর্যদা’, প্রফেসর ড. কামরুল হাসানের ‘স্বপ্নসুখ’, ‘ফেরেস্তার প্রার্থনা’, ‘মিস জাকর্তা’ ও ‘আরবি সাহিত্য মঞ্জুষা’, বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল হোসেনের ‘সাহিত্যকর্ম ও সমাজ চিন্তা’, ড. বাকী বিল্লাহ বিকুলের ‘নরক আমার বোন’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’, ‘জীবনানন্দ দাশ: বিষ্ময়ে বিচিত্র বৈভবেসহ ৫টি বই, অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল মুঈদের ‘মাতৃভূমির বিলাপ’, ড. রায়হান শরীফের ‘নিঃসঙ্গ ধ্রæপতারা’, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. এম এম শরিফুল বারীর ‘ভারতে পর্তুগিজ বণিকদের ইতিহাস’সহ ২টি বই বের হয়েছে।
মেলায় শিক্ষদের পাশাপাশি শিক্ষার্থীদেরও নতুন বই পাওয়া যাচ্ছে। জাতি সংঘের ইতিহাস নিয়ে লেখা আব্দুল কাইয়্যুম আহমেদের ‘ইলুমিনতি’, মাসুম আলভির ‘শেষ বিকেলের চিঠি’, ইসলাম রফিকের ‘বিজয়ের তরে গন্তব্য’, সহজে ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোস্তফা শ্রাবণের লেখা ‘মোস্তফা’স ফ্লাস কার্ড’ ও সালেহ ফুয়াদের অনুবাদ গ্রন্থ ‘বাস্তি’ ঢাকার বইমেলা ও ইবির’ বইমেলার বিভিন্ন স্টলগুলোতে পাওয়া যাচ্ছে।
নতুন লেখক ও তাদের বই সম্পর্কে জানতে চাইলে ভিসি ড. রাশিদ আসকারী বলেন, “প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তরুণ ও উদীয়মান লেখকদের অনুপ্রেরণা যোগাতে আমরা তিনদিন ব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার আয়োজন করেছি। এবারের বইমেলায় গতবারের তুলনায় লেখক বৃদ্ধি পেয়েছে। আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে আমাদের ক্যাম্পাস একাডেমিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বেড়ে উঠবে।”
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed