নবীগঞ্জে মাইক্রো-অটো সংঘর্ষে নারী নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হেলেনা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আউশকান্দি শেরপুর সড়কের রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত হেলেনা বেগম উপজেলার দেওতৈল গ্রামের মছাব্বির মিয়ার স্ত্রী।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা আউশকান্দিগামী একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার শিকার গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed