Main Menu

ধর্মপাশায় ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক প্রকল্পের আওতায় ৭জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এসব ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, ইউপি সদস্য আবুল কাসেম প্রমুখ।

Share





Related News

Comments are Closed