দোয়ারাবাজারে ডোবা থেকে নারীর লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডোবা থেকে তিন সন্তানের জননী হোসনে আরা বেগম (৪০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার দোহালিয়া ইউনিয়নের করালি গ্রামের জামিল মিয়ার স্ত্রী।
এ দিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক থাকায় ওই মৃত্যুকে ঘিরে চলছে নানা গুঞ্জন। কেউ বলছে হত্যা, আবার কেউ বলছে আত্মহত্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের করালি গ্রামের পার্শ্ববর্তী ডোবায় নিহতের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত হোসনে আরা বেগম গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
দোয়ারাবাজার থানার এস আই সজিব দত্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার বিকালে উপজেলার কনসখাই হাওরের খাসিয়ামারা নদীর তীরবর্তী (২৬ নং পিআইসি) ফসলরক্ষা বাঁধের পাশের গভীর গর্ত থেকে আবুল কাশেম নামে সত্তরোর্ধ আরেক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টিলাগাঁও গ্রামের সামছুদ্দিন মুন্সির পুত্র। তিনি মানসিক রোগে ভূগছিলেন বলে পুলিশ জানায়।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed