Main Menu

জৈন্তাপুরে ভারতীয় মদসহ একজন আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর দরবস্ত ইউনিয়নের ভিতরগ্রাম থেকে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জৈন্তাপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত ইউনিয়নের ভিতরগ্রাম অভিযান করে নিজ বসত ঘরের পাশ থেকে ২৪ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আব্দুল্লাহ (৪৫)কে আটক করে।

তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের ভিতর গ্রামের মৃত ছিফত উল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদসহ আব্দুল্লাহকে আটক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed