Main Menu

ছাতকে অটোরিক্সার ধাকায় স্কুলছাত্রী নিহত

ছাতক প্রতিনিধি : ছাতকে স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিক্সার ধাক্কায় প্রমী রাণী নাথ (৮) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদি সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। সে মহদি গ্রামের ফেরু নাথের কন্যা ও মহদি সরকারি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে গাড়ী চালককে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

Share





Related News

Comments are Closed