রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ ফেব্রয়ারী) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছান। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে সম্প্রতি তার ইতালি, সংযুক্ত আরব আমিরাত এবং স্পেন সফর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, ‘সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।’
প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেন।
এ সময় রাষ্ট্রপতির স্ত্রী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : বাসস
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed