পাকিস্তানে আত্মঘাতী হামলায় পুলিশসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় দুই পুলিশসহ ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর ডন ও এএফপির।
দেশটির দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তানপ্রদেশের রাজধানী কোয়েটায় সোমবার (১৭ ফেব্রয়ারী) এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
কোয়েটার পুলিশপ্রধান আবদুল রাজ্জাক চিমা জানান, শহরে একটি ধর্মীয় সমাবেশ ছিল। সমাবেশে ঢোকার মুখে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটকায়।
এ সময় হঠাৎ তিনি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই ২ পুলিশসহ ১০ জন নিহত হন।
কোয়েটা হাসপাতালের এক কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ১০ জনের মৃতদেহ পেয়েছি। আহত অবস্থায় ৩৫ জন ভর্তি হয়েছে, এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, জঙ্গিদের পাকিস্তানে কোনো জায়গা নেই। অতীতে যাই ঘটুক না কেন, আমরা আফগানিস্তানে শান্তি চাই। এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এ হামলার ঘটনা ঘটে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed