রেললাইন থেকে দুই যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের কাছে রেল লাইনের উপর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রায় পাঁচঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ক্রসিং ও স্টেশন লাগোয়া আশকোনা ক্রসিং থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে মদনমোহন সুত্রধর (২৫) একজন গৃহনির্মাণ শ্রমিক। তিনি থাকেন ভাটারা এলাকায়। আনুমানিক ২২ বছর বয়সী অপরজনের পরিচয় মেলেনি। তার পরণে সাদা ফুল শার্ট, ভেতরে কমলা টিশার্ট ও ছাই রঙা জিন্স প্যান্ট ছিল।
রেলওয়ে পুলিশের এএসআই মহিউদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে খিলক্ষেত ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মদনমোহনের মৃত্য হয়।
এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল পেয়ে আশকোনা রেল গেইট থেকে অজ্ঞাতপরিচয় যুবকটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানান। চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া দুজন কোন ট্রেনের ধাক্কায় মারা গেছেন সে বিষয়েও পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed