Main Menu

জাবিতে জুনিয়রকে মারধরের অভিযোগ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সিকদারের বিরুদ্ধে। এছাড়া শামীম সিকদার এর সাথে থাকা রেজা মারধরে অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে। এসময় মারধরের শিকার শিক্ষার্থীর সাথে থাকা তার বান্ধবীকেও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম আদনান সাকিব (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র ৪৮ ব্যাচ)।

আজ (সোমবার) বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ফ্যানের সুইচ অফ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে জাবি চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অভিযুক্ত শামীম সিকদার বলেন, “ছেলেটা জুনিয়র।বেয়াদবি করছে এবং আগে আমাকে ধাক্কা দেওয়ায় হাতাহাতির ঘটনা ঘটেছে, এর বেশি কিছু না”।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে। প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, “আমরা অভিযোগপত্র পেয়েছি। অতিদ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবো”।

উল্লেখ্য, অভিযুক্ত শামীম সিকদার এর ছাত্রত্ব না থাকার পরও দীর্ঘদিন ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছেন।

Share





Related News

Comments are Closed