গাজীপুরে বাসে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে বাসের ভেতর এক গৃহবধূ (৩৫) গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের অভিযোগে ওই বাসের চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলো- শেরপুর জেলার নকলা উপজেলার ধনাকুশ গ্রামের ওমর আলীর ছেলে বাসের চালক আমীর হোসেন (২৭), একই উপজেলার ইশিবপুর গ্রামের সুশীল চন্দ্র শীলের ছেলে বাসের কন্ডাক্টর অমিত শীল (২২) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের আতাউর রহমানের ছেলে বাসের হেলপার মো. মোজাম্মেল (২৩)।
গাজীপুর মহানগরীর বাসন থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দলাল চৌধুরী জানান, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই নারী টঙ্গী থেকে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে যান। তিনি রাতেই টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় মেম্বারবাড়ি বাসস্ট্যান্ড হতে ইছামতি পরিবহনের একটি বাসে ওঠেন। এক পর্যায়ে বাসটি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় পৌঁছানোর পর বাসে থাকা যাত্রীদের নামিয়ে দেয় বাসচালক ও সহকারীরা।
তখন বাসে ওই নারী ও তার সঙ্গে থাকা আরও এক নারীসহ ৪ থেকে ৫ জন যাত্রী ছিলেন। চালক বাসটি নিয়ে চান্দনা চৌরাস্তা হতে ভোগড়া বাইপাস মোড় পৌঁছানোর পর দুই নারী ছাড়া বাস থেকে অন্য যাত্রীদের নামিয়ে দেয় চালকের সহকারীরা। পরে ওই দুই নারী বাস থেকে নামার চেষ্টা করলেও চালকের সহযোগীরা তাদের ধাক্কা দিয়া বাসের ভেতরে ঢুকিয়ে দ্রুত গতিতে ভোগড়া পেয়ারা বাগানের দিকে চলে যায়।
পরে রাত পৌনে ১২টার দিকে ভোগড়া এলাকার গরুকাটা ব্রিজের কাছে পৌঁছালে এক পর্যায়ে বাসের দরজা বন্ধ করে দেয় ধর্ষকরা। এ সময় দুই নারী ডাক-চিৎকারের চেষ্টা করলে ধর্ষকরা তাদেরকে হত্যার ভয় দেখিয়ে বাসের পেছনে নিয়ে বেঁধে রাখে। রাত ১২টার দিকে গ্রেফতারকৃতরা এক নারীকে (৩৫) পালাক্রমে ধর্ষণ করে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী) ভোরে ধর্ষকরা বাস থেকে নেমে পালিয়ে যায়। পরে দুই নারী ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি জব্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার এক নারী (৫০) বাসন থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দিনই মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তিন ধর্ষককে গ্রেফতার করে। ১৫ ফেব্রয়ারী শনিবার তিন ধর্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed