বানিয়াচংয়ে ডোবায় মিলল যুবকের লাশ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জর বানিয়াচংয়ে ডোবা থেকে ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদরের চান্দের মহল্লা গ্রামের গাজিউর রহমানের ছেলে।
রোববার (১৬ ফেব্রয়ারী) সন্ধা ৬টায় উপজেলার আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বগীর রাস্তার পার্শ্ব থেকে লাশটি উদ্ধার করে বানিয়াচং থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল থেকে ইমরান হোসেনকে খোঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। রোববার বিকালে ডোবায় তার লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, নিহত ইমরান হোসেন একজন মাদকসেবী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ি থেকে নেশা জাতীয় দ্রব্য পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে বলে তিনি জানান।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed