Main Menu

বিশ্বনাথে কার খাদে পড়ে চার পরীক্ষার্থী আহত

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত ছাত্রীরা পরীক্ষার্থী ছিলেন। তাদের নাম জানা যায়নি। তবে আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করে পরীক্ষায় অংশগ্রহন করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, চার ছাত্রী প্রাইভেট কার যোগে বিশ্বনাথ সদর থেকে উপজেলার বৈরাগী বাজার যাওয়ার পথে বিশ্বনাথ-রামপাশা সড়কের বিশ্বনাথেরগাঁও নামক স্থানে যাওয়া মাত্রই প্রাইভেট কার নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে প্রাইভেট কারের চারটি চাকা উপরের দিকে ওঠে যায়। গাড়িতে বসা চার পরীক্ষার্থী আহত হন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে গাড়িতে থাকা পরীক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

Share





Related News

Comments are Closed