সৌদিতে দুর্ঘটনায় কানাইঘাটের যুবক নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কানাইঘাটের জামাল উদ্দিন নামের এক ব্যক্তি। নিহত জামাল উদ্দিন উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত মুদচ্ছির আলীর ছেলে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় দেশটির ইয়াম্বু শহরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার জামাল উদ্দিন কর্মস্থলে গাড়ি নিয়ে যাওয়ার পথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন । গুরুতর আহত জামাল উদ্দিনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন সৌদি আরবে দীর্ঘদিন থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন। তার ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। মাস খানেক পর তার দেশে আসার কথা ছিলো।
জামালের মৃত্যুর সংবাদ পরিবারের সদস্যদের কাছে পৌছলে তাদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। মাত্র ৬ মাস আগে জামালের ছোট ভাই কামালও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed