গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতরা দুজনই যুবক। তাদের একজনের বয়স (৪০) ও অন্যজনের ২২ বছর।
গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন।
ওসি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০ ও ২০ বছর হবে। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed