ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনেরও বেশি আহত হয়েছে। দুর্ঘটনার পর আহত এবং নিহতদের দেহগুলি সাইফাই পিজিআই হাসপাতালে নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বুধবার (১২ ফেব্রয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে ফিরোজবাদ জেলার নাগলা খঙ্গা এলাকায় একটি ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে বিহার যাচ্ছিল।
উদ্ধারকর্মীদের সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে টায়ার নষ্ট হয়ে যাওয়াতে একটি ট্রাক লেন পরিবর্তন করে ডান লেনে চলে যায়। এ সময় বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত ব্যক্তিদের বের করতে ও নিহতদের লাশগুলি সরিয়ে নিতে তিন ঘন্টা সময় লেগেছে। হতাহত কয়েকজন জানালার বাইরে ঝুলন্ত অবস্থায় ছিল। পুরো দৃশ্যটি অত্যন্ত ভয়াবহ ছিল, ইউপিইআইডিএ টহলদল দলের এক সদস্য ঘটনাস্থলে বলছিলেন।
দুর্ঘটনার পর আগ্রা জোন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক অজয় আনন্দ, পুলিশ মহাপরিদর্শক সতীশ গণেশ, ফিরোজবাদ জেলার এসপি শচিন্দ্র প্যাটেল, ডিএম ফিরোজবাদ চন্দ্র বিজয় সিংহ সব ধরনের যন্ত্রপাতিসহ পুলিশ বাহিনী এবং উদ্ধারকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান।
দুর্ঘটনার প্রভাব এতটাই মারাত্মক ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে তার দৈর্ঘ্যের অর্ধেক হয়ে গেছে। বাসটি রাজধানী দিল্লি থেকে বিহারের মোতিহার যাচ্ছিল, আগ্রা রেঞ্জের পুলিশ পরিদর্শক সতীশ গণেশ জানিয়েছেন।
এডিজি আগ্রা জোন, অজয় আনন্দ জানিয়েছেন, এখনও অবধি মোট ১৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২০ জনেরও বেশি। ক্ষতিগ্রস্থ সকলকে পিজিআই সাইফাইয়ে স্থানান্তর করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed