দুই মামলায় মির্জা ফখরুলসহ ৩৫ নেতার জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ থানার গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৩৫ নেতাকে অন্তবর্তীকালিন জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তাদের এ জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে সকালে মির্জা ফখরুলসহ ৩৫ নেতা আদালতে আত্নসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ৫ এপ্রিল পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
শাহবাগ থানার ওই দুই মামলায় মির্জা ফখরুল ছাড়াও আসামি হিসেবে রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, শিমুল বিশ্বাসসহ আরও অনেকে। এর আগে এই দুই মামলায় বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed