কমলগঞ্জে দশম শ্রেণির ছাত্র নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে শুক্রবার (৮ ফেব্রয়ারি) ভোর সাড়ে ৪টা থেকে তানভীর খান (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে শমশেরনগর বিমান বন্দর সড়কের দেলোয়ার খাঁনের ছেলে।
শমশেরনগর বিমান বন্দর সড়কের বাসা থেকে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ তানভীর খাঁন শমশেরনগরের এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
তার চাচা জাহাঙ্গীর আলম বলেন, সে শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যায়। আত্মীয় স্বজনদের বাসা বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলেটি সহজ, সরল প্রকৃতির। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, মুখমন্ডল লম্বাকৃতির, উচ্চতা অনুমান ৫ফুট ৫ ইঞ্চি, সাদা রংয়ের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরিহিত, শুদ্ধ ভাষায় কথা বলে।
এ ঘটনায় শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (জিডি নং ৪১৬)। তাকে পেলে পারিবারিক মুঠোফোন ০১৯১৯ ৭১০৬৭৫ ও ০১৭১৯ ৩৭৩০৭৬ নম্বরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed