Main Menu

খালেদা জিয়ার কারাবাসের দুই বছর

বৈশাখী নিউজ ডেস্ক: বেগম জিয়ার কারাবাসের দুই বছর পার হচ্ছে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)।

বেগম জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিএনপি। এ উপলক্ষে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে দলের পক্ষ থেকে। সমাবেশ থেকে বেগম জিয়ার মুক্তি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে, পুলিশের পক্ষ থেকেও সমাবেশে মৌখিক অনুমতি দেয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হওয়া উপলক্ষে গতকাল শুক্রবার সকালে রাজধানীর শহাবাগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণের মাঝে লিফলেট বিতরণ করে দলটির নেতা কর্মীরা।

এরই মধ্যে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি পেয়েছে ডিএমপি থেকে।

এদিকে জাতীয় প্রেসক্লাবে সকালে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথের আন্দোলনের বিকল্প নেই। শিগগিরই কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
আমির খসরু বলেন, আন্দোলন তো চলছে। এটা তো একটা চলমান আন্দোলন। আমরা নির্বাচন শেষ করেছি এবং আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি, নির্বাচনও করেছি- এর কোনটাই আজ পর্যন্ত কাজে আসেনি। সুতরাং আগামী দিনের জন্য আমাদের ভাবতে হবে।

দুর্নীতির দুই মামলার রায়ে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে সাজাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অসুস্থ হওয়ায় বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী।

Share





Related News

Comments are Closed