চকরিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বানিয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো.আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।
অপরদিকে আহত যাত্রীদেরকে চকরিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকার কারণে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।ওসি হাবিবুর রহমান আরও বলেন, এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন ওই বাসে ৪০ জনের বেশি পর্যটক-যাত্রী থাকলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় পতিত বাসটি ক্রেন দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় রাত ১২টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল সচল হয়।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, শুক্রবার রাত ১১টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টারলাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি যাত্রীবাহী বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে ১৪ জনকে সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed