কমলগঞ্জে ৩টি ব্যবসা প্রতিষ্টানে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারী) বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্স।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা, পণ্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে শমশেরনগর বাজারের সালাম সিকদারকে ৫ হাজার টাকা, ডালিয়া হোটেল ৪ হাজার টাকা, জিহাদ ফ্যাশনকে ৩ হাজার টাকা সহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed