সিলেটে বর্ণমালার মিছিলে ভাষার মাস বরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সকলের হাতে ‘অ, আ, ক, খ’ বর্ণমালা আর বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড। সবগুলো উঁচিয়ে এগোতে থাকে বর্ণমালার মিছিল। সারিবদ্ধ ভাবে বর্ণমালার মিছিলটি যখন সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের দিকে এগোতে থাকে তখন যান্ত্রিক নগরী যেন অনেকটা স্তব্ধ হয়ে ওঠে। এ যেন ৫২ সালের ভাষা আন্দোলন চলাকালীন কোন মিছিল। যেন বাঙালী তার মাতৃভাষার দাবিতে পথে নেমেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৭ম বারের মতো সিলেটের জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলটি যখন শহিদমিনার প্রাঙ্গণে পৌঁছায় তখন স্বাগত জানিয়ে শুরু হয় নৃত্য। ছন্দ নৃত্যালয়ের শিল্পীরা ভাষা আন্দোলনের প্রেরণার বিভিন্ন গানের সমন্বয়ে দলীয় নৃত্য পরিবেশন করে। এতে অংশ নেন প্রায় অর্ধশত নৃত্যশিল্পি।
এর আগে জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণমালার মিছিলের আনুষ্ঠানিক সূচনা করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম। পরে শহিদমিনার প্রাঙ্গণে সমাপনি অনুষ্ঠানে সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমুখ।
বর্ণমালার মিছিল সম্পর্কে সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু বলেন, ভাষা আন্দোলন হলো আমাদের সকল আন্দোলন সংগ্রামের মূল প্রেরণা। তাই বর্তমান প্রজন্মকে আমাদের গৌরবের এ আদর্শের সাথে সম্পৃক্ত করতে তাদের মাঝে ভাষা আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে গত ৭ বছর থেকে সম্মিলিত নাট্য পরিষদ এ আয়োজন করে থাকে। বাংলাদেশের মধ্যে সর্ব প্রথম সিলেট থেকেই আমরা এ আয়োজন শুরু করেছি। আমরা চাই সারা দেশে এ আয়োজন ছড়িয়ে পড়ুক। তরুণ প্রজন্ম ভাষা আন্দোলনের আদর্শে উজ্জীবিত হোক।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed