Main Menu

ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে বাস-অটোরিকশা সংঘর্ষে খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩২ জনেরও বেশি। বুধবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ খবর জানিয়েছেন। খবর রয়টার্স।

মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার স্থানীয় পুলিশ কর্মকর্তা সুহাস দেশমুখ রয়টার্সকে জানিয়েছেন, মঙ্গলবার (২৮ জানুয়ারী) গভীর রাতে পশ্চিম মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাস ও অটোরিকশার সংঘর্ষের পর উভয় যানবাহনই রাস্তার পাশের একটি খাদে পড়ে ওই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে দু’বছরের ২ শিশুও রয়েছে, উদ্ধারকর্মীরা রাতেই মরদেহগুলো উদ্ধারে কাজ করেছেন বলেও তিনি জানান।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট বার্তায় বলেছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।”

ভারতের রাস্তা-ঘাট বিশ্বের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ রাস্তার মধ্যে অন্যতম। দেশেটির সরকারী তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৪ লাখ ৬৪ হাজার ৯০০ দুর্ঘটনায় ১ লাখ ৪৮ হাজার মানুষ মারা গিয়েছিল।

Share





Related News

Comments are Closed