জাবিতে বর্ণিল আয়োজনে সরস্বতী পূজা উদযাপন
জাবি প্রতিনিধি: উৎসব অনুষ্ঠান এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা এবং মন্ত্র পাঠের মধ্যে দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগুল কৃষ্ণ দাস, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের সভাপতি কৌশিক রায় বলেন, ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবারের মত এবার ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ে সনাতন শিক্ষার্থী সহ অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে পূজার আয়োজন করা হয়েছে। সকল এ দিনটিতে মায়ের কাছে আমাদের আরাধনার মাধ্যমে জ্ঞানসাধনা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের এমন আয়োজনে সহযোগিতা করার জন্য।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির ছাড়াও কলা ও মানবিক অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, আ ফ ম কামালউদ্দিন হল, আল বেরুনী হলে প্রশাসন ও শিক্ষার্থীদের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed