ভারতে প্রথম করোনা ভাইরাস শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির কেরালা রাজ্যে এক শিক্ষার্থীর শরীরে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়। খবর রয়টার্স।
কেরালা রাজ্যের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, কেরালায় ভারতের প্রথম করোনা আক্রাান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই শিক্ষার্থী ভাইরাসের প্রাদুর্ভাবস্থল উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে কেরালার একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, আক্রান্তের ঝুঁকি থাকায় উহান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিকল্প নেই। নাগরিকদের ক্রমাগত চাপে উহান থেকে ভারতীয়দের ফেরাতে একটি বিমান প্রস্তুত রাখা হয়েছে। উহানে ভারতীয় অনেক শিক্ষার্থী রয়েছেন; যারা সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
উহান থেকে নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার একটি বিমান প্রস্তুত রেখেছে। কিন্তু চীন সরকারের অনুমতি না পাওয়ায় নাগরিকদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করতে পারছে না ভারত।
নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এই কর্মকর্তা বলেন, এই ভাইরাসে যারা সংক্রমিত হননি, অনুমতি পাওয়ার পর শুধু তাদেরকে ফিরিয়ে আনা হবে। আনার পর দিল্লির বাইরে একটি স্থাপনায় তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে।
জাপান, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া নিজ নাগরিকদের চীন থেকে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নাগরিকদের ফেরানোর দাবি জোরাল হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে উহান থেকে ১৯৫ মার্কিন নাগরিককে ফিরিয়ে নিয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রথম এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১৭০ জনের প্রাণহানি ও ৭ হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed