Main Menu

আজ সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৮টি বিভাগীয় শহরের মধ্যে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে।

আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে জানা গেছে এমন তথ্য।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সিলেটে ১৪.২, রংপুরে ১৪.৮, রাজশাহীতে ১৫.৮, বরিশালে ১৪.৬, চট্টগ্রামে ১৪.৮, ময়মনসিংহে ১৫, ঢাকায় ১৬.১ ও খুলনায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হচ্ছে আরেকটি শৈত্যপ্রবাহ। আগামী ১ বা ২ ফেব্রুয়ারি থেকে মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Share





Related News

Comments are Closed