চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২
আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে।এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬ হাজার জন । চীন সরকারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হুবেই প্রদেশ থেকেই বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে চীনের হুবেই প্রদেশের উত্তরাঞ্চল থেকে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে।চীন ছাড়াও থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে ৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তবে চীনের বাইরে করোনা ভাইরাসে এখন পর্যন্ত কেউ মারা যাননি। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed