কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৩ স্কুলছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার ভাটিয়াপাড়া-কালুখালী রেললাইনের বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলো- কাশিয়ানী উপজেলার সোনাসপুর গ্রামের আহাদ তালুকদারের ছেলে দশম শ্রেণির ছাত্র সোহান তালুকদার (১৮), একই উপজেলার হিরন্কান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে দশম শ্রেণির ছাত্র আবু রায়হান (১৭) এবং নাওরাদুলা গ্রামের ফরিদ শরীফের ছেলে এসএসসি পরীক্ষার্থী ইয়াসিন শরীফ (১৮)। নিহত ৩ ছাত্রই কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ৩টার সময় বিশ্বনাথপুর রেলক্রসিংয়ে রাজবাড়িগামী একটি ট্রেন একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন শরীফ নিহত হন। অন্য ২ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed