প্রশ্নপত্র ফাঁস: স্থায়ী বহিষ্কার ঢাবির ৬৭ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকা এবং অস্ত্র-মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ৬৭ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিস্কিৃতদের মধ্যে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির জন্য ৬৩ জন এবং অস্ত্র-মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে বহিষ্কার করা হয়।
এছাড়া সভায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থায় ভর্তির অভিযোগে আরো নয়জন এবং ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ মর্মে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ইতোপূর্বে কারণ দর্শানো নোটিশ ও সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed