কমলগঞ্জে পুলিশ আসার খবরে বর উধাও
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে একই দিনে দু’টি বাল্য বিবাহ পণ্ড করেছে পুলিশ। একটিতে পুলিশ আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে বর পালিয়ে যায়। আরেকটিতে রাস্তা থেকে ফিরে যায় বর যাত্রী।
শনিবার (২৫ জানুয়ারি) কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল হামিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) কালেঙ্গা গ্রামে দু’টি বাল্য বিয়ের আয়োজন করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কালেঙ্গা গ্রামে খলিল মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী রিতা বেগম (১৫) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে দশম শ্রেণির ছাত্রী আখলিমা বেগমের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছিল। বাল্য বিয়ের খবরে কমলগঞ্জ থানার ওসির নির্দেশে দুই শিক্ষার্থীর বাড়িতে হাজির হয় পুলিশ। পুলিশ আসার খবর পেয়েই সটকে যায় বর যাত্রী। ফলে পণ্ড হয়ে যায় বাল্য বিয়ে। এরপর প্রাপ্ত বয়স না হলে বিয়ে দেবেন না এই মর্মে অভিভাবকদের কাছ থেকে স্বাক্ষরও নেয় পুলিশ।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছি। আগামীতে খবর পেলে একই কাজ করা হবে। বাল্য বিয়ে বন্ধ রোধে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed