মাধবপুরে শিশু খুন, ৪ লাখ টাকায় নিষ্পত্তি!
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে খেলতে গিয়ে পাথরের আঘাতে আব্দুল্লাহ নামে এক শিশু মারা গেছে।
বুধবার (২২ জানুয়ারি) সকালে ঘটনাটি পুলিশকে না জানিয়ে ৪ লাখ ১০ হাজার টাকায় নিষ্পত্তি করেছে স্থানীয় মাতব্বররা। উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্র জানান, ২১ জানুয়ারী মঙ্গলবার বিকেলে রাজেন্দ্রপুর গ্রামের একদল শিশু একটি মাঠে খেলতে যায়। এ সময় ওই গ্রামের জাকির মিয়ার ছেলে আব্দুল্লাহ ( ৮) এবং একই গ্রামের সবুজ মিয়ার ছেলে রাব্বির (৯) মধ্যে খেলা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে রাব্বি আব্দুল্লাহকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পাথরের প্রচণ্ড আঘাতে শিশু আব্দুল্লাহ মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মোকলেসুর রহমান জানান, ঘটনাটি শিশুদের মধ্যে হওয়ায় শালিস ডেকে আপোষে নিষ্পত্তি করা হয়েছে। শালিস বৈঠকে স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed