রায়ের বাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে বুড়িগঙ্গা নদীর সীমানা পিলারের পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে হাজারীবাগ থানা এলাকার রায়ের বাজারের শিকদার মেডিকেলের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর পাশে বিআইডব্লিউটিসির পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিদ্যুতের ভোল্টের তারের সঙ্গে রড লেগে তা বিদ্যুতায়িত হয়। তখন ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় আহত আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম বা পরিচয় কিছুই জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed