শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানান তিনি।
এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ২০১৪ সালে ১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ২০০৩ সালের ২৩ জানুয়ারি শ্রীমঙ্গলে ৫ ডিগ্রি এবং ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫ দশমিক ২ ডিগ্রি লেসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি, ১৯৯৭ সালের ২৫ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ১২ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯৯৫ সালের ৪ জানুয়ারি এবং ২০০৭ সালের ১৭ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ ডিগ্রি সেলসিয়াস।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed