Main Menu

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ২০২০-২১ সেশনের নির্বাচন মঙ্গলবার (২১ জানুয়ারি) নগরীর দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় প্রথম অধিবেশনে সাধারণ সভা ও দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় অধিবেশনে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ তাজ উদ্দিন।

সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দকে যথাসময় উপস্থিত থাকার জন্য দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান অনুরোধ জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed